Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Showing posts with label হাতের কাজ. Show all posts
Showing posts with label হাতের কাজ. Show all posts

Tuesday, September 29, 2015

হাতের কাজ-তৃতীয় পর্ব

ছোট ছোট চেষ্টা, সঙ্গে অনেক ভুল
তাদের মধ্যেই ফুটে আছে কুঁড়ি আর ফুল


নরম আঙ্গুল ওদের, জানে নাকো ভাষা
পৃথিবীটা হোক রঙিন, এই শুধু মনে আশা


কত রং এলোমেলো হয়ে, মিলে গেল শেষে
ছবি আর কথা এক হয়ে গেল, ছোট্ট মনের ক্যানভাসে


ওরা জানে না, কেমন হয় দুঃখ অথবা মানবিক সুখ
শুধুই হাতে রং তুলি খুঁটিনাটি, আর সহস্র হাসি মুখ


ওদের ভাবনা ও নান্দনিক মূল্যবোধের তুলনা করতে যাওয়া আমাদের ধৃষ্টতা। তাই ছোট্ট বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আবার এল হরেক রকম হাতের কাজের ডালি।নিত্যনতুন ছোট ছোট জিনিস দিয়ে তারা আকার দিয়েছে তাদের শিশু-ভাবনার। আর আমরা ভাবনা সেলাম জানাই।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।






Thursday, September 17, 2015

হাতের কাজ-দ্বিতীয় পর্ব

এবং প্রত্যাশা মত, আবার পেলাম হাতের কাজ আমাদের শিশুশিল্পীদের থেকে। আজ দ্বিতীয় পর্ব। তাদের নতুন উদ্ভাবনী চিন্তায় ভরে উঠছে আমাদের "ছোটদের জন্য" কলাম, সমৃদ্ধ হছে আমাদের প্রথম পাতা।

ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এইভাবে তোমাদের আঁকা আমাদের পাঠাতে চাও, তাহলে চটপট একে ফেলো "আমার দুর্গা ঠাকুর"। রং তুলি স্কেচ যা মন চায়। আর পাঠিয়ে দাও আমাদের দপ্তরে info.amarbanglavasa@gmail.com। তোমাদের নাম, ঠিকানা, বয়স ও স্কুল এর বিবরণ লিখতে ভুলো না। আমরা রইলাম তোমাদের অপেক্ষায়।

ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা




Friday, September 11, 2015

হাতের কাজ

এবার শুধু রং-তুলি-পেন্সিল নয়। ছোটোরা তাদের উৎসাহ দেখাল নতুন নুতন হাতের কাজেও। আমাদের শিশু- শিল্পীরা পাঠিয়েছে তাদের হাতে বানানো নানান কারুকাজ। কখনও আইসক্রিম স্টিক, কখনও পেপার হুক, কখনও হাতের ছাপ, কখনও বা কাগজের ডিশ- বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো সৃষ্টির ছবি পেয়েছি আমরা। আজ প্রথম পর্ব।

ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা

** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।